ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় জেলার ৪টি সংসদীয় আসনের ৬ উপজেলার ৫৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে তীব্র শীত উপেক্ষা ভোট দিতে আসছেন নানা বয়সী নারী-পুরষ।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বাংলাদেশ
সারা দেশে ২৯৯টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রবিবার সকাল আটটায় শুরু হওয়া এই ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। আজ ভোটের মাঠে রয়েছেন দেশি-বিদেশি পর্যবেক্ষণকরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সকাল আটটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে কোনও ভোটকেন্দ্রের সামনে খুব বেশি ভোটার উপস্থিতি দেখা যায়নি।
ঢাকা-১৩ আসনে ৫০ শতাংশ ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওই আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। এ আসনে ভোট উৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। রবিবার সকাল সাড়ে ১০টায় উত্তরা রাজউক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
খাগড়াছড়িতে ১৯৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীঘিনালা আনসার ভিডিপি ক্লাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে ভোটারদের। দীঘিনালা জামতলী আনসার ভিডিপি কেন্দ্রের প্রিজাইটিং অফিসার সঞ্চয়ন চাকমা জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪১৪ জন ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা বিভাগে দুটি, সিলেট বিভাগে একটি, চট্টগ্রাম বিভাগে তিনটি, ময়মনসিংহ বিভাগে তিনটি, খুলনা বিভাগে একটি, বরিশাল বিভাগে চারটি এবং রংপুর বিভাগে একটি ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ-৩ আসনে জিল্লুর রহমান (৪০) নামে নৌকার এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) হাজী মো. ফয়সাল বিপ্লবের সমর্থকদের বিরুদ্ধে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।
দেশব্যাপী চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ। এতে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রবিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
রংপুরে শান্তিপূর্ণ পরিবেশে ৬টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে জেলার ৮৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। শীতের সকাল হওয়ায় ভোট গ্রহণের শুরুতে ভোটারদের উপস্থিতি কম লক্ষ করা গেছে। তবে বেলা বেড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
সিলেটের বিশ্বনাথে শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে উপজেলার ৭৪টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতীহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরুর দিকে ভোটার উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্র গুলোতে ভোটারদের সারি লক্ষ্য করা যায়।
নওগাঁয় ভোটগ্রহণ শুরু হয়েছে। সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে। আজ জেলার ৫টি আসনে মোট ৬৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
লালমনিরহাটের পাটগ্রামে তিনটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ভোর সোয়া ৫টার দিকে পাটগ্রামের তিনটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কক্সবাজারে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। নাশকতারোধে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব। রবিবার ৯টা ৪৫ মিনিটে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
ঢাকা-৮ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয়। ১৫ বছরের আন্দোলন সন্ত্রাস নৈরাজ্যের। তাদের আন্দোলনে জনগণ নেই। এজন্য তারা জনগণকে ভয় পায়। তাই নির্বাচনে অংশ নেয় না। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চায়। তারা বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বেই উন্নয়ন।