চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল এবং ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
বাংলাদেশ
পেশাগত কাজ করতে গিয়ে বছরজুড়ে ২৯০ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি ও বাধার সম্মুখীন হয়েছেন বলে পরিসংখ্যান প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
কক্সবাজারের সদরের কলাতলী আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ আরসার তিন সদস্যকে আটক করেছে র্যাব।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ের দাবিতে সহকর্মীর বাড়িতে চারদিন যাবৎ অবস্থান করছেন এক প্রেমিকা (২২)। তবে প্রেমিকার বাড়িতে আসার খবরে লাপাত্তা প্রেমিক ফারুক মিয়া (২৮)।
মাগুরার মহম্মদপুরে ইছামতি বিল থেকে সবুজ মোল্লা (৩০) ও হৃদয় মোল্লা (১৬) নামের দুই ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নির্বাচন কমিশনকে সরকার নিয়ন্ত্রণ করছে—এমন অভিযোগ এনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির দুই প্রা
রাজধানীর বনশ্রীতে এক গৃহকর্মীকে হত্যার অভিযোগে চারটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।
রাজশাহী-৫ (দুর্গাপুর ও পুঠিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের পক্ষে জীবন্ত ঈগল পাখি নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোয় নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আসনটিতে থাকা নৌকার প্রার্থীর এক প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ায় বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে ৫০টি বসতঘর। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
হিমশীতল বাতাসে পঞ্চগড়ের তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা বাড়লেও কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে শীতে কাঁপছে উত্তরের এ জেলা। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বরগুনার আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধার নেতৃত্বে শনিবার রাতে মশাল মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।
একতরফা ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রবিবার সকালে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে মালিবাগ কাঁচা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ আহ্বান জানান।
দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একদিনে ২৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
নেত্রকোনার মোহনগঞ্জে হেঁটে কংস নদী পার হতে গিয়ে পানিতে ডুবে মো. আফাজ উদ্দিন (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শরীয়তপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর নির্বাচনী মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।