আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে আজ ১৩টি জেলায় ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। সোমবার (২৫ ডিসেম্বর) প্রথম ধাপে ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড সরবরাহ করা হবে।
বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রাম্য সর্দার খুনের ৪ ঘণ্টার ব্যবধানে খুন হলেন এক যুবলীগ নেতার ছোটভাই। নিহতের নাম মো. আলমগীর (৩২)। রোববার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিহতের নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
গাজীপুরের টঙ্গীতে চট্টগ্রামগামী পণ্যবাহী ট্রেনের কন্টেইনার লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) টঙ্গীতে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে নির্বাচনী সহিংসতার ঘটনায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। পুলিশকে মারধর ও সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মামলা করেন মান্দা থানার উপপরিদর্শক আশিকুর রহমান। এ মামলায় নৌকা প্রার্থীর সাতজন কর্মী-সমর্থকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
নওগাঁয় জেকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশার কারণে জেলায় তাপমাত্রা নিম্নমুখী।সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস।
চট্টগ্রামের সীতাকুণ্ডে নুর মোস্তফা ওরফে বজল (৫০) নামে এক গ্রাম্য সর্দারকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নিহতের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী রিফাতকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরকারি প্রশিক্ষণে আসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও তার চাচাতো ভাই আতাউর রহমান আতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন তদন্ত কমিটি।
নওগাঁ-৫ আসনের নৌকার পার্থীর ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ তার নির্বাচনী জনসভায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধার উদ্দেশ্য বলেছেন, ‘তোমার ঘাড় মটকে দেব। তুমি এখনও লোক চিনো নাই। তোমার চরিত্রের ঠিক নাই, কাজের মেয়ের সাথে অসৎ সম্পর্ক। নেতা সাজতে চাও।’
ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৩ ঘণ্টা ৩০ পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে নৌকার মিছিলে আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেনের সমর্থকের গুলিতে যুবলীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত করার ঘটনায় নাশকতাকারীদের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ পদ্মায় আটকা পড়ছে ছোট-বড় ৭টি ফেরি; দুর্ভোগে পড়েছেন যানবাহনের শ্রমিক, ব্যবসায়ী ও যাত্রীরা।
বিশিষ্ট শিল্পপতি সিটি গ্রুপের চেয়ারম্যান ও সময় টিভির চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাহজালাল ইসলামী ব্যাংক এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকির আখতারুজ্জামান (সিআইপি) এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে আড়াই হাজার কম্বল বিতরণ করা হয়েছে।