বাংলাদেশ

দুই বন্ধুকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

দুই বন্ধুকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

সিরাজগঞ্জ সদরের ইছামতীতে দুই বন্ধুকে কুপিয়ে হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সদর থানা ও গোয়েন্দা পুলিশ এদের গ্রেপ্তার করে।

কুমিল্লায় ট্রাক্টরচাপায় নিহত ২

কুমিল্লায় ট্রাক্টরচাপায় নিহত ২

কুমিল্লার চান্দিনায় ট্রাক্টরচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো দুই যাত্রী। রোববার সন্ধ্যায় চান্দিনা উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের রাণীচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১২ নেতাকর্মী আটক

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১২ নেতাকর্মী আটক

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাসহ ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যে তাঁদের আটক করা হয়।

বিএনপি রাজনৈতিক সংকটে আছে : হানিফ

বিএনপি রাজনৈতিক সংকটে আছে : হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, দেশে রাজনৈতিক সংকট চলছে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, দেশে কোন রাজনৈতিক সংকট নেই, আওয়ামী লীগেও কোন সংকট নেই, রাজনৈতিক সংকটে আছে বিএনপি।

‘অগ্নিসন্ত্রাসে’র মামলা নিয়ে কী করছে আইন মন্ত্রণালয়, বিএনপি কী বলছে

‘অগ্নিসন্ত্রাসে’র মামলা নিয়ে কী করছে আইন মন্ত্রণালয়, বিএনপি কী বলছে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সরকার বিরোধী আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায়’ যেসব মামলা হয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দেয়ার পর, দেশটির আইনমন্ত্রী আনিসুল হক বিবিসিকে বলছেন পুরনো মামলাগুলোর দ্রুত বিচারে সক্রিয় হতে সরকারের আইন কর্মকর্তাদের ইতোমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে।

গুলশানে ইএমকে সেন্টারের নতুন ভেন্যু উদ্বোধন

গুলশানে ইএমকে সেন্টারের নতুন ভেন্যু উদ্বোধন

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস রবিবার (২২ অক্টোবর) গুলশানে নতুন ঠিকানায় অ্যাডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টারের উদ্বোধন করেছেন।

মৎস্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ : আতিকুল ইসলাম

মৎস্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ : আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে মৎস্য উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। 

প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফর বাংলাদেশ-ইইউ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে : পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফর বাংলাদেশ-ইইউ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে : পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ব্রাসেলস সফরকে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

সরকার রাস্তাঘাট বন্ধ করবে কি না, জানতে চেয়েছেন পিটার হাস : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার রাস্তাঘাট বন্ধ করবে কি না, জানতে চেয়েছেন পিটার হাস : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার ঢাকার সব প্রবেশপথ, রাস্তাঘাট সরকার বন্ধ করবে কিনা, তা জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ডাকাতি হওয়া ২৩ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ডাকাতি হওয়া ২৩ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গত ১০ অক্টোবর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পরিচয়ে গাড়ি থেকে ৪৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় সাত জেলা থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।নতুন খোলা এক্সপ্রেসওয়েতে এটিই ছিল এই ধরনের প্রথম ডাকাতি।

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি সজীব ওয়াজেদ জয়ের শুভেচ্ছা

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি সজীব ওয়াজেদ জয়ের শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সাম্প্রদায়িকতার হুমকি নির্মূল করার শপথ নিয়ে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

বান্দরবানে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

বান্দরবানে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি একটি রাবার বাগান থেকে শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বাইশারী ইউনিয়নের রাবার প্লট নামক স্থানে থেকে মরদেহটি উদ্ধার হয়।

টাঙ্গাইলে নৌকা থেকে পড়ে আনসার সদস্য নিখোঁজ

টাঙ্গাইলে নৌকা থেকে পড়ে আনসার সদস্য নিখোঁজ

টাঙ্গাইলের মির্জাপুর লৌহজং নদী পার হওয়ার সময় নৌকা থেকে পড়ে এক আনসার সদস্য নিখোঁজ হয়েছেন। রোববার (২২ অক্টোবর) ভোরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপে ডিউটি শেষে ডিঙি নৌকায় নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

২৮ অক্টোবর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে : তথ্যমন্ত্রী

২৮ অক্টোবর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে : তথ্যমন্ত্রী

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।