৩৫০ সিসির উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল রাস্তায় চলাচলের অনুমতির আগে দক্ষ চালক তৈরি করে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া বাস্তবায়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
- আয়ারল্যান্ডে নার্সের চাহিদা : বাংলাদেশের সম্ভাবনা
- * * * *
- ফ্রান্স-ইতালি সীমান্তে ড্রোন নজরদারিতে আদালতের বিধিনিষেধ
- * * * *
- চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮১৯
- * * * *
- সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ১ম সভা
- * * * *
- জাতীয় বাজেটের প্রভাব নিয়ে এনএসইউতে এমবিএ-ইএমবিএ প্রোগ্রামের সেমিনার
- * * * *
বাংলাদেশ
নরসিংদীর পলাশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে পলাশের খানেপুর গ্রামে অবস্থিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় লেগুনার পেছনে পিকআপ ধাক্কা দিলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
কেরানীগঞ্জে জিনজিরা ইউনিয়নের বাদাম গাছতলা এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রনি আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
গ্রিসে রাতের আঁধারে পুড়ে ছাই হয়ে গেছে বাংলাদেশি এক নারী উদ্যোক্তার স্বপ্ন। গ্রিসের রাজধানী এথেন্সের আখারনুন রোডে মঙ্গলবার রাতে নারী উদ্যোক্তা মৌসুমী পারভীনের মিনি মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
সরকার পতনের চলমান এক দফা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শান্তি ও উন্নয়নের সমাবেশের তারিখ পরিবর্তন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আগামী বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হবে।
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সাইদ গ্র্যান্ড সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস। ধাপে ধাপে ২৪ ইউনিট নিয়ে টানা চার ঘণ্টারও বেশি সময় চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়া হয়।
রালজধানীর কমলাপুর রেলস্টেশনের ভিতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক ৬০ বছর। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয় ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
রাজধানীর উত্তরায় সাইদ গ্র্যান্ড সেন্টারে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
কেরানীগঞ্জে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিনজিরা ইউনিয়নের বাদাম গাছতলা এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
চাঁদপুর শহরের নাজিরপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুনায়েদ আহমেদ মজুমদার (১৫) নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপি-জামায়াতের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে বাঁচাতে এবং দেশ সেবার জন্য আরেকবার সুযোগ দিতে তার দলের নির্বাচনী প্রতীক ‘নৌকা’য় ভোট দিতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
চট্টগ্রাম নগরীর চেইন ছিনতাইয়ের অভিযোগে ভাই-বোনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন মো. আলাউদ্দিন (২৩) ও জাহেদা বেগম (৩৫)।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই প্রবাসী চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মাঠে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।