নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র যুবরাজ দাসের (২১) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে পুলিশ শহরের ভওয়াখালীস্থ নার্সিং কলেজের পাশে ভাড়া নেয়া বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে।
- আয়ারল্যান্ডে নার্সের চাহিদা : বাংলাদেশের সম্ভাবনা
- * * * *
- ফ্রান্স-ইতালি সীমান্তে ড্রোন নজরদারিতে আদালতের বিধিনিষেধ
- * * * *
- চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮১৯
- * * * *
- সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ১ম সভা
- * * * *
- জাতীয় বাজেটের প্রভাব নিয়ে এনএসইউতে এমবিএ-ইএমবিএ প্রোগ্রামের সেমিনার
- * * * *
বাংলাদেশ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক আদিবাসী নারীকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পরে ওই নারী আত্মহত্যা করেন। এ ঘটনায় মামলা হলে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক। বয়স কম হওয়ায় আরও এক আসামিকে দশ বছরের কারাদণ্ড দেয়া হয়।
কক্সবাজার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী রহমতুল্লাহ’কে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর একটি টিম। বুধবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইনখালী এলাকায় অভিযান চালিয়ে এই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জনগণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভালোবাসে এবং মানুষ উন্নয়নের পক্ষে। জনগণ তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেবে।
জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর থাইল্যান্ড সফর করবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতৃবৃন্দকে কা-জ্ঞানহীন মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, একটি দেশ নিজেকে বাংলাদেশের বন্ধু দাবি করলেও বাংলাদেশীদের ওপর একতরফা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে।
যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির থিংক ট্যাঙ্ক হিসেবে পরিচিত আইআরআই আর এনডিআই- এর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দল বুধবার ঢাকায় সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
সরকার আরেকটি একতরফা নির্বাচনের জন্য দেশকে সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দেশ বিরোধী ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দু-একটি কোকিলের ডাকে অসময়ে যেমন বসন্ত আসে না, তেমনি দু-একজন বিশ্বাস ঘাতকের কারণে সবকিছু বদলে যাবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে ২০১৮ সালে কামরুল ইসলাম সাগর (২০) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মিঠু চন্দ্র দাস ও জিতু চন্দ্র দাস নামের দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার আব্দুর রহমান ওরফে বাবুল (৩২) লক্ষীপুরর জেলার চন্দ্রগ্রঞ্জ থানার তিতারকান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে।
রাজধানীর মোহাম্মদপুরে এক যুবককে অপহরণ ও মুক্তিপণ দাবি চক্রের মূলহোতা জেসমিন আক্তার (৩৫) ও তার সহযোগী রাজুকে (৪৫) আটক করেছে র্যাব-২। মঙ্গলবার পল্লবী এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার ও তাদের আটক করা হয়।