বাংলাদেশ

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুতায়িত হয়ে রাসেল মিয়া (৩৫) নামের এক ইলেট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। নিহত রাসেল উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোটসোহাগী গ্রামের আব্দুল মাজেদের পুত্র। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বোয়ালিয়া ছোটসোহাগী এলাকায় এই ঘটনা ঘটে। 

পুলিশ দম্পতিকে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩

পুলিশ দম্পতিকে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩

ফেনীর মহিপাল থেকে স্ত্রীসহ পুলিশ সদস্যকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ সুপার জাকির হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

অনুমতি মিলেনি, আমিনবাজারে বিএনপির আজকের সমাবেশ স্থগিত

অনুমতি মিলেনি, আমিনবাজারে বিএনপির আজকের সমাবেশ স্থগিত

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে সাভারের আমিনবাজারে হতে যাওয়া সমাবেশের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলটি তাদের সমাবেশ স্থগিত করেছে।

সাঁথিয়ায় গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে নির্মিত হলো দৃষ্টিনন্দন সেতু

সাঁথিয়ায় গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে নির্মিত হলো দৃষ্টিনন্দন সেতু

পাবনার সাঁথিয়ার আত্রাইশুকা ও বিষ্ণুবাড়িয়া গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে বাঁশের ভাঙ্গা সেতু হয়ে গেল লোহা ও কাঠের মজবুত সেতু। এতে নদী পারাপারের দুর্ভোগ থেকে রক্ষা পেলো দুই গ্রামের বাসিন্দারা।

মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান যাচাই করছেন ইউএনও

মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান যাচাই করছেন ইউএনও

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের পাঠদান পদ্ধতি, নিয়মশৃঙ্খলা, শিক্ষার মান, শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলাবোধের বিষয়ে তদারকি শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান।

যুবলীগ নেতাকে হত্যা; ইয়াবাসহ প্রধান আসামি গ্রেফতার

যুবলীগ নেতাকে হত্যা; ইয়াবাসহ প্রধান আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর চাটখিল পৌরসভা যুবলীগ নেতা রনি পলোয়ান হত্যা মামলার  প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। 

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

তিস্তার পানি ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার নিচে থাকলেও রংপুরের কাউনিয়া পয়েন্টের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের ৫ উপজেলাসহ রংপুরের কয়েকটি উপজেলার ১০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে পড়েছেন।

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

১০ শর্তে খুলনায় সমাবেশের অনুমতি পেল বিএনপি

১০ শর্তে খুলনায় সমাবেশের অনুমতি পেল বিএনপি

বিএনপির খুলনা বিভাগীয় রোডমার্চ শেষে শিববাড়ি মোড়ে সমাবেশের অনুমতি দিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। কেসিসির এস্টেট অফিসার স্বাক্ষরিত অনুমতি পত্রে ১০টি শর্তজুড়ে দেয়া হয়। 

খাগড়াছড়িতে অপহরণের ২২ ঘণ্টা পর ৩ জনকে মুক্তি

খাগড়াছড়িতে অপহরণের ২২ ঘণ্টা পর ৩ জনকে মুক্তি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাকালি এলাকা থেকে অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী এন্টি চাকমাসহ ৩ জনকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্ত অন্য ২ জন হলেন কনিয়া চাকমা ও নিশা চাকমা।