ট্রলারে করে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সমুদ্রে থাকার পর ৯৯৯-এ ফোন করে প্রাণ বাঁচল ২৯ জেলের।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী তাদের উদ্ধার করেন।
- আয়ারল্যান্ডে নার্সের চাহিদা : বাংলাদেশের সম্ভাবনা
- * * * *
- ফ্রান্স-ইতালি সীমান্তে ড্রোন নজরদারিতে আদালতের বিধিনিষেধ
- * * * *
- চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮১৯
- * * * *
- সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ১ম সভা
- * * * *
- জাতীয় বাজেটের প্রভাব নিয়ে এনএসইউতে এমবিএ-ইএমবিএ প্রোগ্রামের সেমিনার
- * * * *
বাংলাদেশ
এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে তিনটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।
রাজধানীতে তিন ঘণ্টার অধিক সময় টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। ফলে অফিস শেষ করে বাসায় ফিরতে গিয়ে দুর্ভোগে পড়েছেন অনেকে।
যশোরের বেনাপোলে অজ্ঞাত এক যুবকের (৩৫) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৌর গেটের সামনে সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
ঢাকা চিড়িয়াখানা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় স্থায়ীভাবে নতুন অতিথি হিসেবে এসেছে ‘জলহস্তী’। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে কাভার্টভ্যানযোগে জলহস্তীটি চট্টগ্রামে আনা হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের পেটানোর ঘটনায় আলোচিত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ ঢাকা থেকে রংপুর ডিআইজি কার্যালয়ে যোগ দিয়েছেন। গতকাল বুধবার তিনি রেঞ্জ ডিআইজি কার্যালয়ে হাজিরা দিয়েছেন।
কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় আব্দুল আউয়াল হত্যা মামলায় ছেলের পর এবার গ্রেফতার হলেন জামাতা তামিম (২১)। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল র্যাব-২ এর সহযোগিতায় বুধবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার ভুলতা গাউছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
দুই দেশের ভিসা সেবা সংক্রান্ত সমঝোতা স্মারকের (এমওইউ) অধীনে বাংলাদেশ ও মিয়ানমারের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি পুনর্বহাল করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর বৃহস্পতিবার রাতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত হলেন কালিয়াকৈর উপজেলার বামন্দহ এলাকার গনেশ সরকারের ছেলে মানিক সরকার (২২)।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতা আক্কাস সিকদার (৪৫) হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
সিরাজগঞ্জের সদর উপজেলায় ট্রাকচাপায় বাদশা আলম নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সাহানগাছা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা আলম বগুড়া জেলার ধুনট উপজেলার গোবিন্দপুর গ্রামের আছের আলীর ছেলে।
রাজধানীর পল্টনে একটি বেসরকারি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আইএফআইসি ব্যাংকের পল্টন উপশাখায় ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। পরে দুজন পুলিশ কনস্টেবলসহ অভিযুক্তদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের 'বাজেট স্বল্পতার কারণে' বাংলাদেশে সংসদ নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না বলে তাদের নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) একটি প্রতিনিধিদল আগামী ৭-১৩ অক্টোবর বাংলাদেশ সফর করবে।
ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কারাবন্দি আলেমদের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২৮শে অক্টোবর জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন করবে সংগঠনটি।
সাইবার সিকিউরিটি আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করতে করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।