বাংলাদেশ

রাজধানীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

রাজধানীর বসিলায় ডাম্প ট্রাকের ধাক্কায় সেলিম (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও পাঁচজন।

ঢাকাসহ ১৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

ঢাকাসহ ১৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

ঢাকাসহ ১৮টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই সে সকল এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। শনিবার (২৩ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ভিসা বিধিনিষেধে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নাম বা সংখ্যা প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র

ভিসা বিধিনিষেধে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নাম বা সংখ্যা প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র

মার্কিন ভিসা বিধিনিষেধে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার ভয়েস অব আমেরিকাকে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত করার জন্য দায়ী বাংলাদেশীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

ভিসা নিষেধাজ্ঞার প্রয়োগ শুরু নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

ভিসা নিষেধাজ্ঞার প্রয়োগ শুরু নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিএনপির বরিশাল-পিরোজপুর রোডমার্চ আজ

বিএনপির বরিশাল-পিরোজপুর রোডমার্চ আজ

সরকার পতনের একদফা দাবিতে বরিশাল থেকে পিরোজপুর ৮০ কিলোমিটার রোডমার্চ করবে বিএনপি। শনিবার (২৩শে সেপ্টেম্বর) সকাল ১০ টায় বরিশাল শহরের বেলপার্ক থেকে রোডমার্চটি শুরু হওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের

সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যায় দেশে ফিরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঝালকাঠিতে দুই বাইকের সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত

ঝালকাঠিতে দুই বাইকের সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়িয়া মাদরাসার সামনের সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহাসিন ফকির (২৩) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ

আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ

রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ। এ সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যৌথ সভার পর তৃণমূল নেতাকর্মীদের সঙ্গেও আলাদা বৈঠক করেছেন দুই মহানগর নেতারা।

ফরিদপুরে যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরে যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে তুষার প্রামাণিক (৩২) নামের এক যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের বাসিন্দা ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফরিদ প্রামাণিকের ছেলে।

মাধবপুরে পুলিশের পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ আহত ৭

মাধবপুরে পুলিশের পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ আহত ৭

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ডাক্তার বাড়ী গেইট নামক স্থানে হাইওয়ে পুলিশের টহল পিকআপ ও বিদেশী যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ পুলিশসহ ৭ জন আহত হয়েছে।

সরকার পতনের লক্ষ্যে সারাদেশ ফুঁসে উঠেছে : মির্জা আব্বাস

সরকার পতনের লক্ষ্যে সারাদেশ ফুঁসে উঠেছে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকে এই সরকার পতনের লক্ষ্যে সারা বাংলাদেশ ফুঁসে উঠেছে। মিছিল, পদযাত্রা, রোডমার্চ হচ্ছে। আপনারা প্রস্তুতি নিন, আমরা এমন আন্দোলন করবো সরকারের মসনদ ভেঙে খানখান হয়ে যাবে। 

ধানমন্ডি লেকে দোকানীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৮

ধানমন্ডি লেকে দোকানীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৮

রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাবির অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।