রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
বাংলাদেশ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর ১০ মিনিট পর ইকুরিয়া বাজার এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের হিজলতলা গ্রামে ঘরে খেলতে গিয়ে গলায় রশি পেঁচিয়ে ইমরান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ইমরান ওই গ্রামের ব্যবসায়ী বাবু হোসেনের ছেলে।
স্ত্রীর জানাজায় অংশ নিতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা রুবেল হোসেন। সোমবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে মাগুরা জেলা কারাগার থেকে তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সংসদ সদস্যকে নিয়ে সভাপতিমণ্ডলী গঠন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) অধিবেশনের প্রথম দিনের বৈঠকে তাঁদের নাম ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের শহিদ সাজিদ ভবনের পাশে একটি বাস লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ জবি ছাত্রলীগের অর্থ
মোহাম্মদ কবির ও আমেনা বেগম। তাদের দুই সন্তান- নুর মোহাম্মদ আরাফাত (১০) ও দশ মাস বয়সী আবু বকর আরাব। মাত্র দুই দিনের ব্যবধানে দুই সহোদর হাম ও ডেঙ্গু আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যায়।
মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর জাতীয় সংসদে সময়মতো বিল উপস্থাপন না করায় মন্ত্রীদের সতর্ক করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্বামী অনিন্দন মোর্শেদ অনিকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্ত্রী শিল্পী খাতুন। মামলাটি আমলে নিয়ে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন সন্ত্রাসবিরোধী আইনের মামলার এবং অপরজন চুরি মামলার আসামি। মানচিত্রদেখুন
যশোরের শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডাবলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মেহেদী হাসান রিফাত (১৯) গুরুতর আহত হয়েছেন।
পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সত্যতা সম্পর্কে জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে রাজনৈতিক ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।