বাংলাদেশ

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারী নিহত

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারী নিহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্যানের চাকার সাথে ওড়না পেঁচিয়ে ফাতেমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার টুঙ্গিপাড়া পৌরসভার কেড়াইলকোপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের রেজাউল মোল্লার স্ত্রী।

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে নাসিমকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে ফতুল্লা মডেল থানার উত্তর তল্লার দক্ষিন কায়েমপুর থেকে গ্রেফতার করে পুলিশ।

নৌপথে ৩০ লাখ ঈদযাত্রী ঢাকা ছাড়বে : জাতীয় কমিটি

নৌপথে ৩০ লাখ ঈদযাত্রী ঢাকা ছাড়বে : জাতীয় কমিটি

নৌপথে বৃহত্তর বরিশালমুখী যাত্রীসংখ্যা কমলেও ঈদুল আযহা উপলক্ষে ঢাকাসহ আশপাশের জেলাগুলোর প্রায় ৩০ লাখ মানুষ নৌপথে গন্তব্যে যাবে। ঈদযাত্রীদের মধ্যে তিন লাখ নারায়ণগঞ্জ নদীবন্দর হয়ে যাবে। বাকি ২৭ লাখ যাবে সদরঘাট টার্মিনালসহ ঢাকা নদীবন্দরের বিভিন্ন ঘাট হয়ে। তাই এবারো সদরঘাটের ওপর অস্বাভাবিক চাপ পড়বে।

বেলাবোতে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

বেলাবোতে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

নরসিংদীর বেলাবোতে হারুনুর রশিদ হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। অনাদায়ে আরো ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

নিবিড় পর্যবেক্ষণে খন্দকার মোশাররফ

নিবিড় পর্যবেক্ষণে খন্দকার মোশাররফ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বাংলাদেশ ভয়ানক অবস্থায় রয়েছে : জি এম কাদের

বাংলাদেশ ভয়ানক অবস্থায় রয়েছে : জি এম কাদের

বাংলাদেশ ভয়ানক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। তিনি বলেন, সরকার অনেক ঋণগ্রস্ত।

আমরা লক্ষ্য রাখব সড়কে যাতে পশুর হাট না বসে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা লক্ষ্য রাখব সড়কে যাতে পশুর হাট না বসে: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে সড়ক-মহাসড়কে কোনো প্রকার পশুর হাট যাতে না বসে আমরা সে বিষয়ে লক্ষ্য রাখব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সাংবাদিক নাদিম হত্যা : অভিযুক্ত বাবুসহ ১২ জন রিমান্ডে

সাংবাদিক নাদিম হত্যা : অভিযুক্ত বাবুসহ ১২ জন রিমান্ডে

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৩ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন জামালপুরের আদালত।

আমরা যাই না, বিদেশীরাই আমাদের কাছে আসে : মির্জা ফখরুল

আমরা যাই না, বিদেশীরাই আমাদের কাছে আসে : মির্জা ফখরুল

বিএনপি বিদেশীদের কাছে যায়, ধরনা দেয়- আওয়ামী লীগ নেতাদের এমন সমালোচনার জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিদেশীদের কাছে যাই না, বিদেশীরা আমাদের কাছে আসে।

প্রধানমন্ত্রীকে হুমকির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপি প্রমাণ করেছে এ বক্তব্য তাদের : তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে হুমকির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপি প্রমাণ করেছে এ বক্তব্য তাদের : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সিরাজগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেয়ার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপি প্রমাণ করেছে, এটা তাদেরই বক্তব্য।

টানা বৃষ্টিপাত ও ভারত থেকে উজানের পানিতে বন্যার আশঙ্কা

টানা বৃষ্টিপাত ও ভারত থেকে উজানের পানিতে বন্যার আশঙ্কা

টানা বৃষ্টিপাতে বাংলাদেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে আগামী কয়েকদিন বন্যা হতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 

বিএসএমএমইউয়ে ভিটামিন এ ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিএসএমএমইউয়ে ভিটামিন এ ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)  জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল  ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন অক্টোবরে : ওবায়দুল কাদের

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন অক্টোবরে : ওবায়দুল কাদের

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাহাঙ্গীরকে মেয়র পদ থেকে বরখাস্ত আইনানুগ ছিল না : হাইকোর্ট

জাহাঙ্গীরকে মেয়র পদ থেকে বরখাস্ত আইনানুগ ছিল না : হাইকোর্ট

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়া আইনানুগ ছিল না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। তবে জাহাঙ্গীর আলম পদত্যাগ করায় মেয়র পদে ফেরার আর সুযোগ নেই বলেও উল্লেখ করেছেন আদালত।

খুলনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

খুলনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

খুলনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে দাকোপ উপজেলার কাকড়াবুনিয়া, কালাবগী ও বটবুনিয়াসহ পৃথক তিনটি স্থানে এ ঘটনা ঘটে।