বাংলাদেশ

সৌদি আরবের লাল তালিকার ঝুঁকিতে বাংলাদেশ

সৌদি আরবের লাল তালিকার ঝুঁকিতে বাংলাদেশ

সকল হজযাত্রীর গত ৩১ মে তিন দিনের মধ্যে ভিসা করানোর নির্দেশ দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে ছয়দিন অতিবাহিত হয়েছে। এ সময়ের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রীর ভিসা করানো সম্ভব হয়নি। মঙ্গলবার পর্যন্ত ৩৩ হাজারের বেশি হজযাত্রীর ভিসা করানো বাকি আছে।

ফেনীতে মা-ছেলের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৪

ফেনীতে মা-ছেলের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৪

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের গৃহবধূ হাজেরা খাতুন মনি (২৭) ও তার ছেলে ইমরান হোসেন ইয়ামিনকে (৬) হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিএনপির ধ্বংসাত্মক অপরাজনীতির কারণেই নতুন মার্কিন ভিসা নীতি : তথ্যমন্ত্রী

বিএনপির ধ্বংসাত্মক অপরাজনীতির কারণেই নতুন মার্কিন ভিসা নীতি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতিবাচক, ধ্বংসাত্মক, মানুষ পোড়ানোর অপরাজনীতি, নির্বাচন প্রতিহত করা-বয়কট করার অপরাজনীতির কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

অন্য দেশের নির্বাচনের ফল নিয়ে সুনিদিষ্ট কিছু বলব না : বেদান্ত প্যাটেল

অন্য দেশের নির্বাচনের ফল নিয়ে সুনিদিষ্ট কিছু বলব না : বেদান্ত প্যাটেল

যুক্তরাষ্ট্র বলেছে যে তারা জ্বালানি, জলবায়ু ইস্যু ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্ক 'গভীর' করতে আগ্রহী।

গ্যাটকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১০ জুলাই

গ্যাটকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১০ জুলাই

গ্লোবাল অ্যাগ্রোট্রেড প্রাইভেট লিমিটেড (গ্যাটকো) দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১০ জুলাই দিন ধার্য করেছেন আদালত। 

ডলার খরচ করে বিএনপি প্রতিনিয়ত সরকারবিরোধী কুৎসা ও বদনাম রটাচ্ছে : কাদের

ডলার খরচ করে বিএনপি প্রতিনিয়ত সরকারবিরোধী কুৎসা ও বদনাম রটাচ্ছে : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বিএনপি প্রতিনিয়ত সরকারবিরোধী কুৎসা ও বদনাম রটাচ্ছে।

মেয়র তাপসকে নিয়ে কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর প্রতিবেদন ২৪ জুলাই

মেয়র তাপসকে নিয়ে কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর প্রতিবেদন ২৪ জুলাই

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত। 

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়ে যুক্তরাষ্ট্র অটল : হোয়াইট হাউস

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়ে যুক্তরাষ্ট্র অটল : হোয়াইট হাউস

বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কো-অর্ডিনেটর জন কিরবি বলেন, ‘বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার বিষয়ে আমরা অটল রয়েছি।’

রাইস মিলের বয়লার বিস্ফোরণে শিশুসহ হতাহত ৩

রাইস মিলের বয়লার বিস্ফোরণে শিশুসহ হতাহত ৩

গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক নারী শ্রমিকের স্বামী নুর ইসলাম মোল্লা (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছে তার দুই শিশু সন্তান। হতাতরা রাইস মিলের মধ্যে একটি ঘরে ঘুমিয়ে ছিলেন।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ২৮

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।