ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলোরা খান মজলিস। রবিবার ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ এমপি এবং সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানানো হয়।
- বক্ষব্যাধি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
- * * * *
- আজকের নামাজের সময়সূচি: ২৬ নভেম্বর ২০২৬
- * * * *
- মেট্রোরেলের পিলারে গ্রাফিতির মান নিয়ে ক্ষোভ, ‘বেঁচে যাওয়া টাকা দিয়ে করা হয়েছে’ বললেন সারজিস
- * * * *
- অল্প বয়সে বিয়ের আগে যেসব বিষয় মাথায় রাখতে হবে
- * * * *
- ই-মেইলে ‘অটো রিপ্লাই’ চালু করবেন যেভাবে
- * * * *
বাংলাদেশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (০৮ জুন) ভোর ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬২ হাজার ২০৯ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে মক্কায় রোকেয়া বেগম (৬২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
বজ্রপাতে দিনাজপুরে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় এ ঘটনা ঘটে।বজ্রপাতে মৃতরা হলেন- নুর আলম (২১)। তিনি চিরিরবন্দর উপজেলার খোচনা নয়াপাড়া গ্রামের জমীর আলী ছেলে। অপরজন কুদ্দুস (২২)। তিনি পার্বতীপুর উপজেলার হয়বৎপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
লক্ষ্মীপুর শহরে একের পর এক মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি জুয়েলারি দোকানে হামলা চালিয়ে স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় শহরের ইটের পুল এলাকায় দুর্বত্তদের ব্যবহৃত পিকআপ ভ্যান চাপায় জবিউল্যাহ মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন।
যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (৭ জুন) বিকেলে শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করেছে বিজিবির বিশেষ টহল টিম।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে কাউকে আলোচনার জন্য আহ্বান করা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে এবং গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বৃহস্পতিবার (৮ জুন) জরুরি ভিত্তিতে গ্যাসের পাইপলাইন পরিবর্তন ও অপসারণের জন্য ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নার্স নিতে যুক্তরাজ্য আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অব্যাহত রয়েছে।
ডেনমার্ক দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২৩-২০২৮ বাস্তবায়নের জন্য বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডেনিশ ক্রোন (ডিকেকে) প্রায় ৪৭৪ কোটি টাকা প্রদান করবে।
মানহানির অভিযোগ এনে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেছেন, প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় তারা বিএনপির সঙ্গে আলোচনায় বসতে চান।মঙ্গলবার ঢাকায় ১৪-দলীয় জোটের একটি সমাবেশে তিনি এই মন্তব্য করার পর থেকেই দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে যে, এটি কি দলীয়, নাকি তার ব্যক্তিগত মন্তব্য।
পাবনায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুন) পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে সমন্বিত পুষ্টি কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার আনুষ্ঠানিকভাবে সপ্তাহের উদ্ধোধন করেন।
পাবনার ঈশ্বরদী উপজেলার মঙ্গলবার (০৬ জুন) রাতে দাশুড়িয়া মোড়ে সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে পিতা ও ছেলে নিহত ও তিনজন আহত হয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে থাক্কা লেগে মো. ফরহাদ (২২) নামে এক যুবক নিহত ও তার বন্ধু আহত হয়েছেন।