কক্সবাজার উখিয়া কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. জুনাইদ (২০) ও তবারক হোসেন (২২) নামে দুজনকে আটক করেছে র্যাব-১১।
রাজধানীর কেরানীগঞ্জে ২ অটোরিকশার সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত কবির হোসেন শাহিন হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনায় এক শিশুসহ নিহত শিক্ষার্থীর বাবা আহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কোনাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুরের বসতবাড়ির পেছন থেকে চারটি ব্যাগে ২৪টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ এপ্রিল) বিকালে গোসাইরহাট থানার নাগেরপাড়া দক্ষিণ বড় কাচনা গ্রামের সাইয়েদ মাস্টারের ঘরের পিছন থেকে তাজা বোমা উদ্ধার করা হয়।
ময়মনসিংহের ভালুকায় ইউটার্ণ নেয়ার সময় বাসের ধাক্কায় দিয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন। আগামী ১ মে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্র গেছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধার ও রেললাইন মেরামত শেষে ৩০ ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচলে উপযোগী করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮ টায় বিষয়টি নিশ্চত করেন আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী আহসান আহম্মেদ তারেক।
সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক উন্নয়নমূলক কাজের জন্য শনিবার (২৯ এপ্রিল) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আম্বরখানা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সিলেট মহানগরের সতেরোটি এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বগুড়া সারিয়াকান্দিতে ছেলের লাঠির আঘাতে কাজলী বেগম ওরফে ময়না বেগম (৭০) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। ময়না বেগম উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুর গ্রামের মৃত সিদ্দিক প্রামাণিকের স্ত্রী।
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ মো. রুস্তম আলী (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় আহত দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরো সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচনের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
প্রত্যাশিতভাবেই আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ২-০ তে সিরিজটাও গেছে তাদের ঘরে। এবারের জয় ইনিংস ও ১০ রানে। এই জয়ে একটি কীর্তিও গড়েছে তারা, অষ্টম দল হিসেবে ১০০টি টেস্ট জিতল শ্রীলঙ্কা।
প্রত্যাশিতভাবেই আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ২-০ তে সিরিজটাও গেছে তাদের ঘরে। এবারের জয় ইনিংস ও ১০ রানে। এই জয়ে একটি কীর্তিও গড়েছে তারা, অষ্টম দল হিসেবে ১০০টি টেস্ট জিতল শ্রীলঙ্কা।
ইলিশা-১ নামের একটি কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু করেছে বাপেক্স।শুক্রবার (২৭ এপ্রিল) সকাল ৭টা থেকে অগ্নি ব্যবস্থাপনার মাধ্যমে এ গ্যাস উত্তোলন শুরু করে বাপেক্স। বাপেক্সের তত্ত্বাবধায়নে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রোম এ উত্তোল কাজ করছে।