বৈরী আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, নির্বাচন করতে দেবেন না- এ দুঃসাহস দেখিয়ে লাভ নেই।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।
পাবনা জেলা শহরসহ সদর উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ঝড়ের সাথে শিলাবৃষ্টিতে বাড়িঘর, আম, লিচু, ভুট্টা, গম, ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
চট্টগ্রামের দেওয়ানহাটে পরিত্যক্ত টায়ারের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে । একইসঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরবেন তিনি।
পটুয়াখালীর সমুদ্র বন্দর পায়রায় নোঙ্গর করেছে গ্রিসের (হেলেনিক) পতাকাবাহী মাদার ভ্যাসেল ‘ডেজার্ট চ্যালেঞ্জার’। শুক্রবার রাতে সাড়ে ৩৮ হাজার টন কয়লা নিয়ে জাহাজটি বন্দরের অ্যাংকোরেজে এসে পৌঁছায়।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নে অর্জিত অগ্রগতিকে স্বাগত জানিয়েছে আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরাম।
আজ নিউইয়র্কের জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে ১৭ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত ২২তম অধিবেশনের প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ করেছে ফোরামটি।
বগুড়া-নওগাঁ মহাসড়কে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবাসহ মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।শনিবার সকাল সাড়ে ১০টায় বগুড়ার আদমদীঘি উপজেলার ইন্দইল ব্রিজের কাছে এ ঘটনাঘটে।
বন্দরনগরী চট্টগ্রামে একটি পরিত্যক্ত টায়ার গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
গোপালগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে তিন কাঁচামাল ব্যবসায়ী এবং অপর এক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ক্ষুদ্র স্বর্ণ ব্যবসায়ী নিহত ও তার ছেলে মারাত্মক আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে তীব্র গরমে আবারো বেঁকে গেছে রেল লাইন। এতে আপলাইনে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের যোগাযোগ বন্ধ রয়েছে।
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া কামিল মাদ্রাসার এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মাওলানা সাদেক আলী প্রামাণিক গয়েশপুর ইউনিয়নের রথখোলা গ্রাামের তোরাব আলী প্রামাণিকের ছেলে ও পুষ্পপাড়া কামিল মাদরাসার শিক্ষক ছিলেন গয়েশপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির।
সুদানে সংঘাতময় পরিস্থিতিতে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।
ঢাকায় এসেছেন লুক্সেমবার্গের উন্নয়ন সহযোগিতা ও মানবিকতা বিষয়ক মন্ত্রী ফ্রাঙ্কোইস ফেয়ট। চার দিনের সফরে শনিবার সকালে তিনি ঢাকা পৌঁছান।
চলতি বছরও যারা হজে যাবেন তাদের জন্য করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। এজন্য হজে যেতে ইচ্ছুকদের দ্রুত করোনা প্রতিরোধী টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।