বাংলাদেশে কর্তৃপক্ষ উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রায় তিন মাস আগে স্টুডেন্ট ফাইল খোলা এবং সেবা বন্ধ করে দেয়ার পর বিপদে পড়েছে শিক্ষার্থী এবং অভিভাবকেরা। অনেকেই বিকল্প হিসাবে টিউশন ফি এবং পড়াশোনার খরচ এখন অবৈধ পথে হুন্ডি করে পাঠাতে শুরু করেছেন।
বাংলাদেশ
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ চায়।
রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় বস্তিতে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামি ১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকা-৯ (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আজ এ দিন ধার্য করেন।
মেহেরপুরে গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতারদের নামপরিচয় জানা যায়নি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিএনপি একটি অবৈধ দল। তাদের জন্মই হয়েছে অবৈধভাবে। তারা সন্ত্রাস, জঙ্গিবাদ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে, দেশকে পিছিয়ে দেয়।’
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার কোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মনির সরদার (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সিলেটের বিশ্বনাথে কবরস্থান থেকে এক দিনমজুরের দেহাবশেষ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম সাবুল মিয়া (৪৫)। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের পুরান সৎপুর গ্রামের আশদ আলীর ছেলে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না আসছে এবং তার অধীনে নির্বাচন না হচ্ছে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
রাজধানীর মৌচাক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে । ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকারকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ময়মনসিংহ সদরে সাদ্দাম হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বাঘেরকান্দা নিজকল্পা এলাকার একটি মেহগনি গাছের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। শনিবার বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতর মাইনটি বিস্ফোরিত হয়।
রংপুরের মিঠাপুকুর উপজেলার আঞ্চলিক মহাসড়কে একটি মোটরসাইকেল ও একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন।