নেদারল্যান্ডসের হেগ শহরে বাংলাদেশ- নেদারল্যান্ডের ষষ্ঠ ইন্টার গভার্নমেন্টাল কমিটি’র সভায় বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা (বিডিপি-২১০০) এর দ্বিতীয় পর্যায়ে ২০২২ হতে ২০৩২ পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ
গ্যাস-বিদ্যুৎসহ দ্রব্যমূল্য কমানো এবং ১০ দফা দাবিতে ঢাকা মহানগরে দুই দিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নিচতলায় আগুন লেগেছে।মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ‘কিশোর গ্যাং’ এর ২০ সদস্যকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদরে ভটভটির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর এলাকার আমনুরা-নয়াগোলা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর শ্যামপুরে চাঁদনী টেক্সটাইল মিল নামের একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রনে আসে।
তুরস্ক ও সিরিয়ার সীমান্তে সোমবারের শক্তিশালী ভূমিকম্পে মো: গোলাম সৈয়দ রিংকু নামে এক বাংলাদেশী শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের এই ঘটনায় শত শত ভবন ধসে পড়েছে এবং চার হাজার ৩৭২ জনেরও বেশি মানুষ মারা গেছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে রাকিব বেপারি (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের ভৈরবে ইভটিজিংকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ৫৩ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সোমবার বিকালে ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণির ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর মামলায় বান্ধবী আমাতুল্লাহ বুশরা জড়িত নয় মর্মে প্রতিবেদন দাখিল করেছে ডিবি পুলিশ।
সাতক্ষীরা শহরের কাছে বাঁকাল ব্রিজ এলাকা থেকে ১৮০ ভরি ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে চোরাকারবারীকে।
কুড়িগ্রামের রৌমারীতে নিখোঁজের একদিন পর রেখা খাতুন (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের পাড়ে ফলুয়ারচর এলাকায় একটি গম ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নোয়াখালীর চাটখিলে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নিরাপদ খাবার নিশ্চিতের বিকল্প নেই।
রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে পুলিশ হেফাজতে নেয়ার পর নির্যাতন ও হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ ১৫ কর্মকতার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।