বাংলাদেশ

গাংনীতে পিকনিকের বাস উল্টে শিশুসহ আহত ৩০

গাংনীতে পিকনিকের বাস উল্টে শিশুসহ আহত ৩০

মেহেরপুরের কুষ্টিয়া সড়কে পিকনিকের বাস উল্টে ছয় শিশু ও নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল জোড়পুকুড়িয়া মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাগুরায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী খুন

মাগুরায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী খুন

মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে প্রতিপক্ষের হালায় জাহিদ জোয়াদ্দার (৫৫ ) নামের আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।

মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিক আটক

মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ হুন্ডির টাকা, মোবাইল ও ল্যাপটপসহ ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার দুপুরে উপজেলার লেবুতলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

সন্তানদের দেখতে ঢাকায় আসা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

সন্তানদের দেখতে ঢাকায় আসা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

স্বামীর সঙ্গে বিচ্ছেদের চার মাস পর সন্তানদের দেখতে যশোর থেকে ঢাকায় এসে এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। দিন দশেক আগের এ ঘটনায় তখনই মামলা হয়। তবে বিষয়টি শনিবার প্রকাশ পেয়েছে। 

শেখ হাসিনা উন্নয়ন করতে ভালোবাসেন : ডেপুটি স্পিকার

শেখ হাসিনা উন্নয়ন করতে ভালোবাসেন : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন বান্ধব, তিনি উন্নয়ন করতে ভালোবাসেন। পাবনার উন্নয়নে তিনি সবসময়ই আমাদের পাশে আছেন।

বিএনপি সন্ত্রাসী সংগঠন, প্রমাণ আছে : শেখ পরশ

বিএনপি সন্ত্রাসী সংগঠন, প্রমাণ আছে : শেখ পরশ

বিএনপি যে সন্ত্রাসী সংগঠন, এর ভুরি ভুরি প্রমাণ আছে বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।  
শনিবার আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য ও তান্ডবের প্রতিবাদে রাজধানীর ফার্মগেইট এই সমাবেশের আয়োজন করা হয়।

উন্নয়ন অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা তথ্যমন্ত্রীর

উন্নয়ন অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা তথ্যমন্ত্রীর

উন্নয়ন অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব : আমু

শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব : আমু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুধু শিক্ষা বান্ধবই নয় জনবান্ধব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র  আমির হোসেন আমু।

আমাকে কেউ জিরো বানাতে পারবে না : হিরো আলম

আমাকে কেউ জিরো বানাতে পারবে না : হিরো আলম

বগুড়া দুই আসনের উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, আমাকে কেউ কোনো দিন জিরো বানাতে পারেনি, পারবেও না। হিরোকে যারা জিরো বানাতে এসেছে তারাই এখন জিরো হয়ে গেছে।

শ্রীলঙ্কায় বৈঠকে মিলিত হলেন মোমেন ও হিনা রাব্বানি

শ্রীলঙ্কায় বৈঠকে মিলিত হলেন মোমেন ও হিনা রাব্বানি

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বালাদেশ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারের সাথে এক বৈঠকে মিলিত হয়েছেন। এ সময় তারা অর্থনীতি ও বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেছেন।

গুড়ায় বাস ও প্রাইভেটকার উল্টে নিহত ৩, আহত ২০

গুড়ায় বাস ও প্রাইভেটকার উল্টে নিহত ৩, আহত ২০

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। এদিকে, জেলার মাটিঢালি এলাকায় বাস উল্টে একজন নিহত হয়েছেন। উভয় দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন।

সংসদকে খাটো করতে হিরো আলমকে প্রার্থী করেছিল বিএনপি : কাদের

সংসদকে খাটো করতে হিরো আলমকে প্রার্থী করেছিল বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদকে খাটো করতে বগুড়ায় উপনির্বাচনে হিরো আলমকে প্রার্থী করেছিল বিএনপি।

বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে আরো রঙ্গিন করে দিয়ে যাবে এমভি গঙ্গা বিলাস : নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে আরো রঙ্গিন করে দিয়ে যাবে এমভি গঙ্গা বিলাস : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন,  ভারতীয় ক্রুজ ভেসেল এমভি গঙ্গা বিলাস বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে ছড়িয়ে আরো রঙিন করে দিয়ে যাবে।

ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির

ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হবে জুনে

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হবে জুনে

সবকিছু স্বাভাবিক থাকলে আগামী জুনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।