দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সবকটি প্রধান মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সবকটি প্রধান মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।
অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার এবং শেয়ারবাজারে কারসাজির অভিযোগে অনেকের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টে অবরুদ্ধ করা হয়।
বিদেশি বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে অনাবাসী (নন-রেসিডেন্ট) বিনিয়োগকারীদের অনুকূলে ‘প্রেফারেন্স শেয়ার’ (অগ্রাধিকার শেয়ার) ইস্যু করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ৩ হাজার ২৮৬ কোটি টাকার বেশি লোকসান করেছে। কমেছে ব্যাংকটির আমানতের পরিমাণও। বিপরীতে বেড়েছে খেলাপি ঋণ।
বড় ধরনের লোকসান কাটিয়ে চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রথম প্রান্তিকে কিছুটা মুনাফা করেছে জিকিউ বলপেন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ১ নভেম্বর) দেশে প্রবাস আয় বা রেমিট্যান্স এসেছে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখন থেকে প্রতিবছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) ২২৪ কোটি টাকা গৃহকর দেবে। ২০২৫-২৬ অর্থ বছর থেকে চট্টগ্রাম বন্দর বছরে ২২৪ কোটি টাকা গৃহকর পরিশোধ করবে। দীর্ঘ আইনী লড়াই শেষে সোমবার চূড়ান্ত শুনানি শেষে বিভাগীয় কমিশনার উভয়পক্ষের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সব পণ্যে ৪০% ছাড় ঘোষণা করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় অ্যাথলেজার ব্র্যান্ড টুরাগ অ্যাক্টিভ। ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিশেষ ‘বার্থডে উইক সেল’ চলাকালে
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন সংগঠনটির সহ-সভাপতি মো. শামীম ইসলাম।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে
সাধারণ ফ্যানের বদলে বিদ্যুৎসাশ্রয়ী ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট (বিএলডিসি) ফ্যান ব্যবহার বাড়ানো গেলে গ্রীষ্মকালে দেশের বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ২ হাজার ৫৯০ মেগাওয়াট পর্যন্ত কমানো সম্ভব।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ৪০০ কোটি টাকার দুটি বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
দেশের রপ্তানি আয়ে প্রবৃদ্ধির ধারা ফিরেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রপ্তানি আয় বেড়েছে ৫.৮৮ শতাংশ।
ইয়েমেনের হুতিদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ঝুঁকিপূর্ণ বাব আল-মানদেব প্রণালি পার হয়ে সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে এসেছে একটি জাহাজ। রবিবার (১ নভেম্বর) এমটি এনড্রিওস নামের লাইবেরিয়ার পতাকাবাহী অয়েল ট্যাংকারটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।