করোনার সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে শিল্পাঞ্চলের কাছাকাছি বসবাস করা শ্রমিকদের নিয়ে উৎপাদন চলছে। এরপরও কোনো কারখানায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকরা কাজে যোগদান করছে বলে অভিযোগ উঠেছে।
অর্থনীতি
করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। রপ্তানি হচ্ছে খুব কম। প্রবাসী বাংলাদেশিরাও টাকা পাঠাচ্ছেন সামান্য। এ সময়ে অভ্যন্তরীণ অর্থনীতি সচল রাখতে নানা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার।
বাংলাদেশের পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ আশ্বাস দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফ্যান লোফভেন।
গ্রামে যাওয়া তৈরি পোশাক শ্রমিকরা ঘরে বসেই বেতন পাবেন বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। বুধবার এক বার্তায় বিজিএমইএর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত সংরক্ষণাগারের অভাবে বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাসের ‘সুযোগ নিতে ব্যর্থ' হওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশের।
করোনার মহামারির মধ্যেই সীমিত পরিসরে কারখানা চালুর উদ্যোগ নিয়েছে তৈরি পোশাক শিল্পের দুই খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
করোনা ভাইরাসের বিস্তার রোধে চলমান সাধারণ ছুটির সময় দেশের বাণিজ্যিক এলাকা ঢাকার মতিঝিল ও দিলকুশা এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদে অবস্থিত সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
দেশে করোনাভাইরাসের মধ্যে আমদনি ব্যয় কম থাকায় বিদেশি মুদ্রার ভাণ্ডার খানিকটা ‘স্বস্তিদায়ক’ অবস্থায় আছে। বুধবার দিনের শুরুতে বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ২৬৬ কোটি (৩২ দশমিক ৬৬ বিলিয়ন) ডলার।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্যভুক্ত ২ হাজার ১৫৩টি কারখানা মালিক তাদের ২৩ লাখ ৮৯ হাজার ৫০০ জন শ্রমিকের গত মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধ করেছেন।
পোশাক শ্রমিকরা সহজে বেতন-ভাতা পেতে এখন পর্যন্ত ১৯ লাখ ২০ হাজার মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ে নতুন একাউন্ট খুলেছে।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক শুক্রবার বলেছেন, ২৬ এপ্রিল পোশাক কারখানাগুলো পুনরায় চালু করা হবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে করোনাভাইরাস পরিস্থিতির ওপর।
করোনা ভাইরাসের ভয় উপেক্ষা করে বেতন ও বোনাসের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে পোশাক শ্রমিকরা।
তৈরি পোশকসহ শিল্প কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার সুবিধার্থে শ্রমঘন শিল্প এলকায় তফসিলি ব্যাংকগুলোর সব শাখা সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের জিডিপি নিয়ে বিশ্বব্যাংকের এ পূর্বাভাস সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ এখনই এটা বলার সময় আসেনি।
করোনার প্রাদুর্ভাব রোধে রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপ সমূহ প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিপর্যয়ের মুখে পড়া রপ্তানিমুখী খাতের শ্রমিকদের বেতন-ভাতা দিতে সরকার পাঁচ হাজার কোটি টাকার আর্থিক প্রণোদনা তহবিল গঠন করেছে।