আইন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের বাদল সরদার হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে মৃত্যুদন্ড ও যাবজ্জীবন কারাদন্ড পাওয়া সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট।
রাজধানীর কলাবাগানের ইংলিশ মিডিয়ামের ছাত্রী আনুশকাহকে ধর্ষণের পর হত্যা মামলার একমাত্র আসামি ফারদিন ইফতেফার দিহানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রাজধানীতে মাদকবিরধী অভিযান করে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান করে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মোহাম্মদ জোনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
নাশকতার মামলায় বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় (৭৬ কেজি ওজনের বোমা মামলা হিসেবে পরিচিত) আগামী ১৭ ফেব্রুয়ারি রায় দেবেন হাইকোর্ট।
এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২১-২২ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি।
মানব পাচারের অভিযোগে কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান ওরফে টিটু শরীফ হত্যা মামলায় ১৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মহামারী করোনাভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
অর্থ আত্মসাতের অভিযোগে খুলনার ফুলতলার কৃষি ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘সরল বিশ্বাসে’ কামরুল ইসলামকে দেয়া সাজা বাতিল করেছে হাইকোর্ট।
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামি ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে সতর্ক করে হাইকোর্ট বলেছেন, ‘দেশকে পুলিশি রাষ্ট্র বানাবেন না।’
সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়া হয়েছে।