সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত
ফাইল ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় আসাব আলী (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার তালগাছি-মোহনপুর সড়কের ভাদালিয়াকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আসাব আলী উপজেলার দূর্গানগর ইউনিয়নের ভাদালিয়াকান্দী গ্রামের মৃত যাদু প্রামাণিকের ছেলে। স্থানীয় জুনু মাস্টার জানান, আসাব আলী ভ্যানে করে মোহনপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
তালগাছি-মোহনপুর সড়কের ভাদালিয়াকান্দী সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়।
এতে ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে।