বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণসহ দেশের সব আদালত, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস ও বিচারকদের বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একইসঙ্গে গৃহীত ব্যবস্থা প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করতে বলা হয়েছে।
আইন
ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির ১৩২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতির (বিএলএ) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ বেশকিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের রায় ঘোষণা করা হবে আজ (মঙ্গলবার)।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে আগামী মঙ্গলবার রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা নামতেই দেখা যায়, ঢাকার বিভিন্ন সরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলো সজ্জিত হয়েছে লাল-সবুজের আলোয়।
আলোচিত দশট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর আজ রবিবার ফের শুনানি হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী সাজাপ্রাপ্ত চুমকি কারণকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আদালত ১৩ জানুয়ারি শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
বিইউবিটি ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন (বুলা'র) সভাপতি পদে অ্যাডভোকেট মো. আকরামুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে এইচ.এম. রাশিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
দেশের ৫১ বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানির জন্য আগামীকাল (মঙ্গলবার) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
বিচার বিভাগ সংস্কার-সম্পর্কিত বিষয়ে অংশীজনদের মতামত দিতে সময়সীমা ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বাড়ানো হয়েছে।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নিষ্পত্তির পর আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার শুনানি হচ্ছে আপিল বিভাগে। শুরুতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করছেন আসামি পক্ষের আইনজীবীরা।
তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ বেশকিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট।
শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে যাচ্ছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২৩ বিচারপতি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ ও নতুনচর বালু মহাল থেকে নিয়মের বাইরে বালু উত্তোলন রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।