ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইন প্রয়োগের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আরো সতর্ক থাকতে বলেছেন হাইকোর্ট।
- ওয়াশিংটনে ডার্টি বোম্ব ও রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার ছক ইরানের
- * * * *
- যেসব আমলে জীবনে বরকত আসে
- * * * *
- উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- * * * *
- দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
- * * * *
- ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা
- * * * *
আইন
ক্যান্টনমেন্ট থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় পলাতক লে. কর্নেল (বরখাস্ত) শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানা আঞ্জুম খানকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগের আদেশ দেন বিচারক।
জাপানি মা ও বাংলাদেশী বাবার দুই সন্তান আগামী ১৫ দিন গুলশানের ভাড়া বাসায় উভয়ের সাথেই থাকবে। তাদের নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার। আর বিষয়টি তদারকি করবেন সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক।
বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু লোকনাট্যদলের শিশু সংগঠন পিপলস থিয়েটারের কর্মী মাহবুব তনয় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল জিয়াসহ ৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।আট আসামির মধ্যে বাকি দুই জনকে খালাস দেওয়া হয়েছে।
চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির জামিন আবেদনের ওপর আদেশের কপি পাওয়ার দুইদিনের মধ্যে কেন শুনানির নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেন মারা গেছেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাহির রাজিউন
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ফৌজদারি মোশন বেঞ্চগুলোতে ২২ আগস্ট থেকে আসামির আগাম জামিন আবেদন শুনানি অনুষ্ঠিত হবে।মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম ও লাইকিসহ এ ধরনের অনলাইনভিত্তিক ক্ষতিকর সব ধরনের অ্যাপ অপসারণ এবং লিংক অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সারাদেশের অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ৩ লাখ ১৫ হাজার ৫৬৮ মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
গেজেট বাতিল করা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯৬ জনকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সব সুযোগ-সুবিধা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন আপিল বিভাগ।
দেশের সকল অধঃস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে এখন থেকে স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
ফোনালাপে আড়িপাতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।মঙ্গলবার (১০ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ১০ জন আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ রিট আবেদন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালিপাড়ায় সমাবেশস্থলের পাশে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখার ঘটনায় মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
অধঃস্তন দেওয়ানি ও অর্থ ঋণ আদালতে আইনে বর্ণিত মধ্যস্থতায় মামলা নিষ্পত্তিতে সুপ্রিমকোর্ট নির্দেশনা জারি করেছে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত সার্কুলার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সরকারঘোষিত কঠোর লকডাউনে দেশের সবোচ্চ আদালত সুপ্রিম কোর্ট চলা না চলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।