সিপাহি জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় : চসিক প্রশাসক

সিপাহি জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় : চসিক প্রশাসক

ছবি: সংগৃহীত

 

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল। এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতিষ্ঠার পথ সুগম হয়। 

 

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি চট্টগ্রাম থেকেই মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় তাঁর অবদান এবং পরবর্তী রাজনৈতিক ইতিহাস যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। বাংলাদেশের ইতিহাসকে সঠিকভাবে জানতে হলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহসহ ঐতিহাসিক বিষয়গুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করা জরুরি।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি ইদ্রিস মিয়া, বিভাগীয় শ্রমিকদলের সহ সভাপতি শফিকুর রহমান চেয়ারম্যান, মোহাম্মদ জামাল উদ্দিন, শাহেনেওয়াজ চৌধুরী মিনুসহ আরও অনেকে।