পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে ডাব পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে রাসেল শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রাসেল শেখ চরনী পত্তাশী গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে।
স্থানীয়রা জানান, রাসেল ডাব পাড়ার জন্য গাছ ওঠার সময় পার্শ্ববর্তী ১১০০ ভোল্টের লাইন স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার হায়দার আলী জানান, রাসেল নামের রোগীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল। 
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।