প্রভাতী ইন্স্যুরেন্সের মেরিন দাবির চেক হস্তান্তর

প্রভাতী ইন্স্যুরেন্সের মেরিন দাবির চেক হস্তান্তর

সংগৃহীত

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে রূপালী ব্যাংক পিএলসির গ্রাহক এরেবা ক্যাপসুল লিমিটেডের অনুকূলে ১ কোটি ৩৫ লাখ ৯৯ হাজার ৮২৮ টাকার মেরিন বিমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন মামুন প্রতিষ্ঠানটির পরিচালক এহতিয়াজ করিম ও নির্বাহী পরিচালক রিসেনা করিমের হাতে চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রভাতী ইন্স্যুরেন্সের হাটখোলা শাখার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও শাখাপ্রধান নেওয়াজ মোহাম্মদ রাশেদুল করিম, এরেবা ক্যাপসুল লিমিটেডের সিএফও জালাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সৈয়দা শাহানাওজ শিল্পী (এ্যানি) এবং ডেপুটি ম্যানেজার আব্দুল আওয়াল।