ভারতীয় নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার
ছবিঃ সংগৃহীত
ভারতের তেলেঙ্গানা রাজ্যে নন্দিনী রাঠোর (১৭) নামে এক নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) ভিকারাবাদে তার দাদির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগ, স্থানীয় দুই যুবকের দীর্ঘদিনের উত্যক্ত ও হয়রানির শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন নন্দিনী। তবে এই অভিযোগের সঙ্গে তার মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নন্দিনী রাঠোরের বাড়ি তেলেঙ্গানার ইয়ালাল মণ্ডলের সাঙ্গাইয়াপল্লি গ্রামে। লেখাপড়ার পাশাপাশি ক্রিকেটের প্রশিক্ষণ নেওয়ার জন্য তিনি ভিকারাবাদের মধু কলোনিতে বসবাস করতেন। স্থানীয় স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করতেন এই প্রতিশ্রুতিশীল ক্রিকেটার। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনূর্ধ্ব-১৯ দলেও জায়গা করে নিয়েছিলেন তিনি।