গলায় ফাঁস দিয়ে রিকশাচালকের আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে রিকশাচালকের আত্মহত্যা

প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মেহেদী হাসান (১৭) নামের এক রিকশাচালক। তিনি স্থানীয় মোহাম্মদ বেলালের সন্তান। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরপাথরঘাটা ৩ নং ওয়ার্ডের মনিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনাস্থলে যাওয়ার আগেই ভিকটিমকে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।