মিরপুরে ফ্ল্যাট থেকে হাত বাঁধা তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

মিরপুরে ফ্ল্যাট থেকে হাত বাঁধা তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর রূপনগর থানা এলাকার একটি বাসা থেকে দু’হাত বাঁধা এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ওই এলাকার ইস্টার্ন হাউজিংয়ের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই তরুণীর নাম বিথী আক্তার (২৩)। তার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়ায়।

বিষয়টি নিশ্চিত করেন রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) দিপক চন্দ্র নাথ। তিনি বলেন, মঙ্গলবার বিকেলে আমরা সংবাদ পেয়ে  ইস্টার্ন হাউজিংয়ের একটি ভবনের তৃতীয় তলায় ফ্ল্যাটের ভেতর থেকে দু’হাত বাঁধা, মাথায় আঘাতপ্রাপ্ত রক্তাক্ত অবস্থা মরদেটিহ পাওয়া যায়।

আইনি প্রক্রিয়া শেষে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মেয়েটিকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা তাকে হত্যা করার পর বাহির দিয়ে দরজা লক করে চলে গেছে। বিষয়টির তদন্ত চলমান।

নিহতের ওই ফ্ল্যাটে আর কে থাকত, কে আসছিল, মেয়েটি কী করত, পুরো বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। তারা আসলে আরো বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।