ঝালকাঠিতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা
সংগৃহীত
ঝালকাঠি জেলায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় ইসলামিক ফাউন্ডেশনের ঝালকাঠি জেলা কার্যালয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় ক্বিরাত, আজান, হামদ-নাত, রচনা, ইসলামী জ্ঞান, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা বিষয়ে শিশু-কিশোরেরা অংশ নেয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী।
ইসলামিক ফাউন্ডেশনের ঝালকাঠি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলম হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু ছাঈদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ড সুপারভাইজার মো. আসাদুর রহমান মান্না এবং স্বাগত বক্তব্য দেন ফিল্ড অফিসার মো. জাহিদুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রশিক্ষক মো. আবু জাফর খান।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, শিক্ষক, প্রতিযোগী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী ৬০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীরা পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবেন।