খাগড়াছড়িতে যুব দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবি: সংগৃহীত
খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জেলা যুব দলের উদ্যোগে শহরের আদালত সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষেণ শেষে পুনরায় আদালত সড়কে এসে সমাবেশে মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা যুব দলের সভাপতি মাহবুবুল আলম সবুজ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, যুবদল নেতা ওয়াসিমসহ অন্য নেতারা।
বক্তারা যেকোনো নৌরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানান।