শেরপুরে লকডাউন ও নৈরাজ্য প্রতিরোধে বিএনপি নেতা কর্মীদের রাত জেগে পাহারা
ছবি: সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউন ও নৈরাজ্য প্রতিরোধে বুধবার রাত থেকেই শেরপুরের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়ে রাত জেগে পাহারা দিয়েছে।
বুধবার রাতে শেরপুর জেলা শহরে যুবদলের আয়োজনে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে শহরের বিক্ষোভ মিছিল বের করে।এছাড়া শ্রীবরদী ও নকলা উপজেলায় একই কর্মসূচি পালন করে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন।
ঝিনাইগাতী উপজেলা বিএনপির ও ছাত্রদলের আয়োজনে রাত ব্যাপি উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালন করেন। এদিকে নালিতাবাড়ি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
এ বিষয় ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, আমরা নিষিদ্ধ সংগঠনের নাশকতা কার্যকলাপ ঠেকাতে মাঠে রয়েছি। তাদের মাঠে নামার কোন সুযোগ দেবো না।
নালিতাবাড়ি উপজেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং সরকারি দপ্তরের কর্মকর্তার-কর্মচারীদের কাজকর্মে যেন কোন ব্যাঘাত না ঘটে সেজন্য আমরা সজাগ রয়েছে এবং আমরা অবস্থান নিয়েছি তাদেরকে প্রতিহত করতে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন বলেন, আমরা জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন হাট বাজার এলাকায় রাত জেগে মোটরসাইকেল শোভাযাত্রা করে পাহারা দিয়েছি। নিষিদ্ধ আওয়ামী লীগের কোনরকম নাশকতার কার্যকলাপের সুযোগ দেব না। তবে পদধারি ও ৫ আগস্টের পরে সরকারি লাইসেন্স ও ওয়ার্ক পারমিট নেওয়া সুবিধাভোগী অনেকেই কর্মসূচিতে আসছেন না।