প্রেসক্লাবের সামনে রাশেদ খাঁনের পাশ থেকে আ.লীগ নেতা আটক

প্রেসক্লাবের সামনে রাশেদ খাঁনের পাশ থেকে আ.লীগ নেতা আটক

ছবিঃ সংগৃহীত।

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের পাশ  থেকে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে রাশেদ খাঁনের পাশে থাকা একজনকে বলতে শোনা যায়, ‘ঢাকা জেলার উত্তরের কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক।’

তখন আটক ব্যক্তি বলেন, ‘ভাই আমি বিএনপি করি, আমি জীবনে আওয়ামী লীগ করি নাই।’

এসময় জনগণ তাকে ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন।