সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র্যালি ও আলোচনা সভা
ছবি: সংগৃহীত
বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সাতক্ষীরা শিশু একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সাতক্ষীরাজেলার খবর
শিশুদের প্রতি সব ধরনের নির্যাতন, শোষণ ও সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, শিশু সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়।
ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে ‘স্পিকআপ—ইমপাওয়ারিং সিএসও টু প্রোটেক্ট চিলড্রেন অ্যান্ড ইয়ুথস ফ্রিডম অব এক্সপ্রেশন’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। এতে স্থানীয় পর্যায়ের ১১টি নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) প্রতিনিধিরা অংশ নেন। সংগঠনগুলো হলো—মিতালী, আরা, সুন্দরবন ফাউন্ডেশন, সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিম, অর্জন ফাউন্ডেশন, বেতনা যুব উন্নয়ন সংস্থা, ডিসএবল উইমেন অর্গানাইজেশন, জিডিএফ, প্রভা ও সম্প্রীতি এইড ফাউন্ডেশন। সাতক্ষীরাজেলার খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি, শিশু ও তরুণদের মতপ্রকাশের সুযোগ সৃষ্টি এবং শিশু অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। শিশুদের জন্য নিরাপদ, সহিংসতামুক্ত ও মর্যাদাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
পরে র্যালিতে শিশু, যুব, নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধি ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যানার ও সচেতনতামূলক বার্তা নিয়ে অংশ নেন। র্যালিতে শিশু নির্যাতন প্রতিরোধ, শিশু অধিকার সুরক্ষা ও নির্যাতনমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়।