ঈশ্বরদীতে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান বিষয়ে সভা

ঈশ্বরদীতে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান বিষয়ে সভা

ছবি : প্রতিনিধি

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বিষয়ে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ অক্টোবর) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য প্রশাসন এই সমন্বয় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মালেকুল আক্তার ভুঁইয়ার পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন খান, সমাজ সেবা কর্মকর্তা আতিকুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার এরশাদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।

সভায় জানানো হয় যে, আগামীকাল ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর স্কুল পর্যায়ে ৫ম শ্রেণি থেকে ৯ নবম শ্রেণি পর্যন্ত এবং ৯ নভেম্বও থেকে ২১ নভেম্বর কমিউনিটি পর্যায়ে টিকা প্রদান করা হবে। ১০ বছর বয়স হতে ১৪ বছর বয়সে সকল কিশোরীকে বিনামূল্যে এই এইচপিভি টিকা গ্রহণকরতে পারবেন।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রাইমারী ও হাইস্কুরের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।