নাইটক্লাব ইস্যুতে নেতৃত্ব হারালেন বেন স্টোকস
ফাইল ছবি
লন্ডনের একটি নাইটক্লাবে মারামারির ঘটনার পর ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে জো রুটকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক নিযুক্ত করা হয়েছে।
এর মধ্যে দিয়ে ২০২২ সালের পর আবারও ইংলিশ দলের নেতৃত্ব ফিরছেন রুট। আগামী ১৭ জুন ওভালে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।
লর্ডসে প্রথম টেস্ট জয়ের পর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে স্টোকস ও অ্যাটকিনসনের বিরুদ্ধে। জানুয়ারিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) খেলোয়াড়দের জন্য রাত ১২টার মধ্যে হোটেলে ফেরার নির্দেশনা জারি করেছিল। তবে অভিযোগ রয়েছে, গত সোমবার ভোররাত পর্যন্ত তারা লন্ডনের একটি নাইটক্লাবে ছিলেন।
সেখানে একপর্যায়ে মারামারি বাধে, যাতে সারাসেন্স রাগবি ক্লাবের খেলোয়াড় তোতুয়া আউভাও জড়িয়ে পড়েন। ঘটনার সময় ক্রিকেট বোর্ডের এক নিরাপত্তা কর্মকর্তা আহত হন বলে জানা গেছে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানিয়েছে, তদন্ত চলমান থাকায় দ্বিতীয় টেস্টের জন্য স্টোকস এবং অ্যাটকিনসন উভয়কেই ‘নির্বাচনের জন্য বিবেচনা করা হবে না।
এদিকে ওভাল টেস্টের জন্য ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন এনেছে। স্টোকস এবং অ্যাটকিনসনের বদলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান জর্ডান কক্স এবং পেসার জোফ্রা আর্চার দলে ফিরেছেন।
প্রসঙ্গত, গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের রাতে একটি বাউন্সারের আঘাতে ভূপতিত হওয়া ব্রুকের সাথে তার সংঘর্ষ হয়েছিল।
রুট ৬৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে ইংল্যান্ড ২৭টি ম্যাচে জয় ও ২৬টি ম্যাচে পরাজয়ের পাশাপাশি ১১টি ম্যাচ ড্র করেছে। লর্ডসে ১১৫ রানের জয়ের পর ইংল্যান্ড বর্তমানে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।