গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর শহীদ মিনার চত্ত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সেক্রেটারি মুফতি আল আমিন বীন হোসাইনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন রংপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. এম. হাছিবুল ইসলাম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন সদর উপজেলা সভাপতি মুহাম্মদ আনওয়ার উল ইসলাম আরিফ, সেক্রেটারি মুফতি শেখ হেলাল উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মো. শাহাজ উদ্দিন রিয়াদ, উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সভাপতি মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমী, বাংলাদেশ মুজাহিদ কমিটি সদর উপজেলা নেতা মাওলানা মো. মাহবুবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মৌলভী মোহাম্মদ আব্দুল মোত্তালিব মন্ডল, ইসলামী আইনজীবী পরিষদ জেলা সভাপতি অ্যাড. মোহাম্মদ আজিজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সভাপতি মাওলানা আহমাদ আলী প্রমুখ।

বক্তারা ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় সংসদ নির্বাচন ও ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।