ভাঙচুরের মামলায় দিনাজপুরে জামায়াতের ৫২ নেতাকর্মী খালাস

ভাঙচুরের মামলায় দিনাজপুরে জামায়াতের ৫২ নেতাকর্মী খালাস

সংগৃহীত ছবি

দিনাজপুরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ভাঙচুরের একটি মামলায় খালাস পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আমীর মোঃ আনোয়ারুল ইসলামসহ জামায়াতের ৫২ জন নেতাকর্মী। 

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক শ্যামসুন্দর রায় জামায়াতের ৫২ জন নেতার্মীকে এই মামলায় খালাস দেন।
২০১৮ সালে দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোঃ আনোয়ারুল ইসলামসহ জামায়াতের ৫২ জন নেতাকর্মীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ভাঙচুরের এই মামলাটি করা হয়।