প্রধানমন্ত্রীর জন্মদিনে জাবিতে দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর জন্মদিনে জাবিতে দোয়া মাহফিল

সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফোরামের উদ্যোগে আসরের নামাজের পর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফোরামের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।

জাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের ধারাবাহিক শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।