গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আব্দুর রহমানকে অব্যাহতি

গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আব্দুর রহমানকে অব্যাহতি

ফাইল ছবি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গণ অধিকার পরিষদের সহসভাপতি আব্দুর রহমানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে কি না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দলটির কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আব্দুর রহমানকে পাঠানো অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, তার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে। এ কারণে তাকে সব ধরনের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, তা জানা যায়নি। সূত্র বলছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে দলের সমালোচনা এবং সর্বশেষ গতকাল একটি কর্মসূচিতে বসাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।