উদ্যমী ও স্মার্ট কর্মী খুঁজছে ঢাকা পোস্ট
ফাইল ছবি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। ২টি ভিন্ন পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ অক্টোবর।
১। পদের নাম: সহ-সম্পাদক
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর (সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ অগ্রাধিকার) ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: অনুবাদে দক্ষতা
ফোনে কথা বলে সংবাদ লেখা এবং ফটোশপ ব্যবহারে দক্ষতা
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২/৩ বছরের অভিজ্ঞতা
২। পদের নাম: সিনিয়র সহ-সম্পাদক
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর (সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ অগ্রাধিকার) ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: অনুবাদে দক্ষতা
ফোনে কথা বলে সংবাদ লেখা ও ডেস্ক রিপোর্টিং এবং ফটোশপ ব্যবহারে দক্ষতা
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫/৭ বছরের অভিজ্ঞতা
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: প্রযোজ্য নয়
কর্মস্থল: ঢাকা
বেতন: অভিজ্ঞতা অনুসারে আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে বছরে দুইটি উৎসব বোনাস, দুপুরের খাবার, পরিবহন সুবিধা ও বার্ষিক ইনক্রিমেন্টের সুবিধা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে সিভি পাঠাতে হবে। তবে ইমেইলের সাবজেক্ট বক্সে অবশ্যই পদের নাম উল্লেখ করে দিতে হবে
ই-মেইল পাঠাতে হবে hr@dhakapost.com এই ঠিকানায়
আবেদনের সময়সীমা: ৩০ অক্টোবর, ২০২৪