কৃষি গুচ্ছে ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কৃষি গুচ্ছে ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে নয়টি বিশ্ববিদ্যালয়ের জন্য কৃষি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকালে। তিন হাজার ৭১৮টি আসনের বিপরীতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কৃষিগুচ্ছে থাকা নয়টি বিশ্ববিদ্যালয় হলো– বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

নানা কারণে এবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছে কয়েক দফায় ভর্তি পরীক্ষার দিন-তারিখে পরিবর্তন আনা হয়। এতে ভর্তি পরীক্ষার জটে পড়ে হতাশায় শিক্ষার্থীরা।