শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
তিনি জানান, শনিবার দিবাগত রাত ৩টা থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। তাই এর মধ্যে দুর্ঘটনা এড়াতে এ রুটে সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে।
তবে নদীতে এবং চ্যানেলে কোনো ফেরি নোঙ্গরে নেই বলে জানান বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।