চকরিয়ায় পলাতক ২ আসামী গ্রেফতার

চকরিয়ায় পলাতক ২ আসামী গ্রেফতার

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে। আজ রবিবার (২৭ অক্টোবর) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন-খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়া এলাকার ছাবের আহমদের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন (৪৫) ও চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাসু সওদাগরের ছেলে মো. বেলাল (২৫)। 

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূইয়া বলেন, বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।