বাগেরহাটে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ২
ছবিঃ সংগৃহীত।
বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।রবিবার (২৭ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- শুক্রবার রাতে খুলনার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে মো. সাহেদ হোসেন (৩০) ও তার সহযোগী ফুজ্জাত আলীকে (৩২) আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫০৮ পিস ইয়াবা, এক কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১৫ পিস অবৈধ সিরাপ, একটি হ্যান্ডকাফ, সেনাবাহিনী- পুলিশের পোশাক, আইডি কার্ডসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।তারা এসব পোশাক ব্যবহার করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।