সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম ইনিংসে মাত্র একশ রানের আগেই অলআউট বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আজ মোটেও সুবিধা করতে পারেনি শান্ত-লিটনরা। রাবাদা-জানসেনদের বোলিং তোপে মাত্র ৩৩.৩ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনের শুরুটা ছিল বৃষ্টিময়। নির্ধারিত সময়ে টসও অনুষ্ঠিত হয়নি। লাঞ্চ বিরতি পার হওয়ার পর অনুষ্ঠিত হয় টস। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাট করতে নেমে ক্যাগিসো রাবাদা করা ইনিংসের প্রথম ওভারটা পার করেন তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিন। কিন্তু দ্বিতীয় ওভারটা পুরোপুরি শেষ করা হয়নি। এর মাঝেই ভাঙে উদ্বোধনী জুটি। মার্কো ইয়ানসেনের করা ওভারের পঞ্চম বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ তুলে দেন তানজিদ। ৯ বলে ৩ রান করেন তিনি।
দ্বিতীয় উইকেটে নামা মুমিনুল হককে নিয়ে চাপ সামলে নেওয়ার চেষ্টা চালান ওপেনার রবিন। দুজনের জুটিটা ৩৪ রানের।
ইনিংসের ১৪তম ইনিংসে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। এনরিখ নরকিয়ার করা ওই ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন মাহফিজুল ইসলাম রবিন। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই চার হাকান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চতুর্থ বলে বোল্ড হন তিনিও। ৪০ বলে ২৩ রান করেন রবিন। আর ২ বলে ৪ রান করেন শান্ত। উইয়ান মুল্ডারের বলে ব্যক্তিগত ১১ রানে বোল্ড হন মুমিনুল হক।
এরপর তাওহীদ হৃদয় ও লিটনের ব্যাটে ভরসা খুঁজছিল বাংলাদেশ শিবির। কিন্তু প্রথম টেস্টের প্রথম ইনিংসের মতো এবার আর জুটি গড়তে পারেননি না এই দুই ব্যাটার। লিটন দাসের আউট হওয়ার মাধ্যমে মাত্র ১৩ রানেই ভাঙে তাদের জুটি। লিটনের বিদায়ের পরের ওভারেই সাজঘরের পথ ধরেন হৃদয়ও। লিটন ৮ ও হৃদয় ১৯ রান করেন।