সিঅ্যান্ডএ টেক্সটাইলের পর্ষদ সভা স্থগিত

সিঅ্যান্ডএ টেক্সটাইলের পর্ষদ সভা স্থগিত

ফাইল ছবি

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেডের পর্ষদ সভা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেডের পর্ষদ সভা সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। পরে পর্ষদ সভার নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

পর্ষদ সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।