বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজে স্তন ক্যানসার সচেতনতায় আলোচনা সভা অনুষ্টিত

বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজে স্তন ক্যানসার সচেতনতায়  আলোচনা সভা অনুষ্টিত

ছবি: মো.তরিকুল ইসলাম

 আল আমিন( নিজস্ব প্রতিনিধি):“স্তন ক্যানসারের যুদ্ধ কারো একার নয়” এই পতিপাদ্যকে  সামনে রেখে রাজধানীর কেরানীগঞ্জে  অবস্থিত বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।

বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.গোলাম রহমান দুলালের সভাপতিত্বে  মঙ্গলবার (২৯অক্টোবর) সকালে  কলেজ গ্যালারীতে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে স্তন ক্যানসার বিষয়ক বৈজ্ঞানিক তথ্য তুলে ধরেন বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা.শামসুর নাহার। এসময় তিনি স্তন ক্যানসারের কারণ ও প্রতিকার তুলে ধরেণ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা.রুহুল আমিন, বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা.আরিফা আক্তার সুমা, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সঞ্জয় কুমার সাহা প্রমুখ।

সভাপতির বক্তব্যে বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.গোলাম রহমান দুলাল বলেন ,সচেতনায় পারে একমাত্র স্তন ক্যানসার থেকে আমাদের মুক্তি দিতে। তাই প্রত্যেক নারীকে স্তন ক্যানসার সম্পর্কে সচেতন থাকতে হবে ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থী এবং হাসপাতালটিতে  সার্জারি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা।