রূপসায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪ ডাকাত

রূপসায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪ ডাকাত

ছবিঃ সংগৃহীত।

খুলনা রূপসায় ডাকাত দলের সক্রিয় সদস্য সাব্বির হোসেনসহ (৩৪) তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড।বুধবার কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. মাহবুবুর হোসেন এ তথ্য জানান। 

তিনি জানান, তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড বুলেট, হাতবোমা, ইয়াবা ও ধারালো অস্ত্র জব্দ করা হয়।  

লে. মাহবুবুর হোসেন জানান, রূপসার ঘুপিয়ার খাল এলাকায় যৌথ অভিযানে ঘেরে পানির নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার হয়।

মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় রূপসা থানায় মামলা দায়ের করা হয়েছে।